Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

স্পোর্টস ডেস্ক : সাকিব গজনফরের মতো ৩ উইকেট নিতে পারেননি, নিয়েছিলেন এক উইকেট। তবে ৪ ওভারে দেন মাত্র ১১ রান, ২৪ বলে কোনো বাউন্ডারি হজম করেননি। পূর্ণ ৪ ওভার বল করে সাকিব এর চেয়ে বেশি কিপ্টেমি দেখিয়েছেন ৮ বার। ২০১৩ সালে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ৪ ওভারে দিয়েছিলেন সর্বনিম্ন ৬ রান।

শেখ জায়েদ স্টেডিয়ামে এমিরেটস অধিনায়ক কেইরন পোলার্ড সাকিবের হাতে পঞ্চম ওভারে বল তুলে দিয়েছিলেন। প্রথম বলেই দুবাই ওপেনার শায়ান জাহাঙ্গীরের উইকেট তুলে নেন বাংলাদেশ অলরাউন্ডার। ওই ওভারে তিনি রান খরচ করেন মাত্র ২টি। সাকিব আবার বোলিংয়ে আসেন সপ্তম ওভারে, সে ওভারে খরচ করেন ৪ রান।
 
সাকিব সবচেয়ে কিপ্টেমি দেখিয়েছেন নিজের করা তৃতীয় ও দলের নবম ওভারে। মোহাম্মদ নবি ও জর্ডান কক্স জুটি তার কাছ থেকে মাত্র এক রান আদায় করতে সক্ষম হয়। শেষ ওভারে সাকিব দেন ৪ রান। দুবাই ৮ উইকেটে দেয় ১২৩ রানের লক্ষ্য। এমিরেটস তা উতরে যায় ২০ বল হাতে রেখে। আগেই প্লেঅফ নিশ্চিত করা দলটি এর মাধ্যমে নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ার। ৩০ ডিসেম্বর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ গালফ জায়ান্টস, গালফ নকআউটের টিকিট কেটেছিল সবার আগে।

লক্ষ্য তাড়া করতে নেমে সফল হওয়া এমিরেটসের মাত্র চারজনের ব্যাট ধরতে হয়েছে। মুহাম্মদ ওয়াসিম ১৯ বলে ২৭ রান করার পর ব্যক্তিগত ২১ রানে আউট হন আন্দ্রে ফ্লেচার। এরপর টম ব্যান্টনের ২০ বলে ২৮ ও পোলার্ডের ৩১ বলে ৪৪ রানে ভর করে সহজ জয় পায় এমেরিটস।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

1

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

2

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

3

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

4

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

5

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

6

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

7

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

8

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

9

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

10

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

11

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

12

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

13

বিপিএলে আসছেন শোয়েব আখতার

14

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

15

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

16

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

17

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

18

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

19

ফরাসি শিল্পী অঁরি মাতিসের ৮ মূল্যবান খোদাইকর্ম চুরি

20