Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

বিনোদন ডেস্ক : সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। ‘টক্সিক : আ ফেইরিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই ছবির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’
 
এর আগে গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার। এতে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি গড়ায় ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছে।

সিনেমাটির টিজারের শুরুতেই দেখা যায়, একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন যশ। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়।
 
সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নায়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। কন্নড় ও ইংরেজি- দুই ভাষায় একসঙ্গে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ মার্চ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

1

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

শীতে যে তিন অভ্যাস শরীরকে উষ্ণ রাখবে

3

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

4

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

5

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

6

জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

7

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

8

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

9

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

10

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

11

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

12

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

13

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

14

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

15

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

16

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

17

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

18

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

19

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

20