স্পোর্টস ডেস্ক : একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও বর্তমানে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শান্ত। চলমান বিসিএলেও দায়িত্ব নিয়ে নর্থ জোনকে ফাইনালে তুলেছেন শান্ত। এবার দলের অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন কোচ তারেক আজিজ খান।
পরে উইকেট নিয়ে তারেক বলেন, ‘‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।’
শিরোপা জয়ে নজর তারেকের, ‘‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’’
মন্তব্য করুন