Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক  : মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমন দাবি জানিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সামরিক জান্তা সরকার বলছে, এই ভোটের মাধ্যমে দেশটির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন একটি যুগের সূচনা হবে। তবে ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে। 

রবিবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ভোটাররা ইয়াঙ্গুন ও মান্ডালয়ের মতো বড় শহরের কেন্দ্রগুলোতে ভোট দিতে আসতে শুরু করেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জান্তা প্রধান মিন অং হ্লাইং রাজধানী নেপিডোয় ভোট দিয়েছেন। পরে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। আমরা নিশ্চিত করছি যেন এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আয়োজন করছে সামরিক বাহিনী, আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না।’

এছাড়া সংসদই দেশটির রাষ্ট্রপতি নির্বাচন করবে বলেও জানিয়েছেন  মিন অং হ্লাইং।

এদিকে জাতিসংঘ, কিছু পশ্চিমা দেশ ও মানবাধিকার গোষ্ঠী এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বা বিশ্বাসযোগ্যতা প্রশ্ন তুলেছেন। কেননা, জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে না।

মিয়ানমারে ২০২০ সালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ের কয়েক মাসের মধ্যেই সেনা অভ্যুত্থান ঘটে। ক্ষমতাচ্যুত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি গ্রেফতার হন। তাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। এছাড়া তার রাজনৈতিক দলকেও বিলুপ্ত করা হয়েছে।। 

সূত্র: রয়টার্সএএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

1

সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা

2

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

3

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

4

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

5

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

6

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

7

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

8

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

9

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

10

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না

11

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

12

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

13

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

14

অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে: আর্থিক অনিয়মে অভিয

15

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

16

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

17

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

18

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

19

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

20