Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান

ডেস্ক নিউজ : কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে, আপনারা কবে করছেন এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব।’

রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে ডা. শফিকুর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়। দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই।’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির। এর আগে ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যান যুক্তরাজ্যে। এসব দেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীরা ডা. শফিকুরকে স্বাগত জানান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে বড় পতন

1

সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা

2

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

3

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

4

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

5

বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দ

6

৩০ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

8

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

9

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

10

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

11

সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্

12

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

13

মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আ

14

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

15

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

16

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

17

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

18

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

19

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

20