Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা, আসছেন কাফু

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক এবং একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা কাফু ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ১১ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী এই সাবেক অধিনায়ক। রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর ঢাকায় আসছেন তৃতীয় লাতিন তারকা কাফু।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিনটি দলের মধ্যে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। আয়োজক এএফবি প্রোমোশনের পক্ষ থেকে ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় কাফুর অবতরণের মাধ্যমে পুরস্কার বিতরণের কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের দল অংশ নেবে। ৫ ডিসেম্বর প্রথমদিনে ব্রাজিলের দলকে বিপক্ষ করে খেলবে বাংলাদেশের বাছাই করা দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা, এবং ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল দল ঢাকায় ২ ডিসেম্বর এবং আর্জেন্টিনা দল ৩ ডিসেম্বর পৌঁছাবে।

আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে আতলেতিকো শারলন ক্লাব, আর ব্রাজিলের পক্ষ থেকে অংশ নেবে সাও বার্নার্দো ক্লাবের তরুণদের দল। এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান আসাদুজ্জামান জানিয়েছেন, দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের ফুটবলাররাও খেলবেন এবং কয়েকজন যুব ফিফা বিশ্বকাপ খেলোয়াড়ও থাকতে পারেন। কামরুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের দলটি অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড় থেকে বাছাই করা হবে।

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলা ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। সংবাদ সম্মেলনে তার পাঠানো ভিডিওবার্তায় কাফু জানিয়েছেন, তিনি বাংলাদেশে আসছেন এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকরা আরও জানিয়েছেন, আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা অথবা ক্লদিও ক্যানিজিয়ার মধ্যে একজনকে আনা হতে পারে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

1

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

2

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

3

‘মাদক চক্রের নেতার’ সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প!

4

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

5

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা

6

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

7

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

8

তিন বিভাগে বৃষ্টির আভাস

9

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

10

আজকের নামাজের সময়সূচি

11

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

12

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

13

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

14

ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

15

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

16

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

17

জাতীয় মিয়ানমারে সাধারণ নির্বাচন, পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অ

18

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

19

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

20