Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : দেশ এখন পর্যায় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। কিছু চক্রান্তকারী পেছন থেকে দেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে তৎপর। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এবং চক্রান্তকারীদের ফাঁদে না পড়ি।

রোববার ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফেজ আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। বিএনপি মহাসচিব জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওসমান হাদি, ওয়াসিমসহ অন্য শহীদদের স্মরণ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভাঙার চেষ্টা চলছে, কিন্তু তা যাতে কেউ সফল না হতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে বলেন, তার আগমনে ঢাকার রাজপথে স্বতঃস্ফূর্ত জনসমাগম হয়েছে। তারেক রহমানের বক্তব্যে বারবার ইসলাম ও আল্লাহর কথা উঠে এসেছে, যা আলেম সমাজের কাছে প্রশংসিত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিএনপি শান্তি চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়—যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে এবাদত ও ধর্মচর্চা করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ রচিত হবে।

ধর্মীয় নেতাদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান করা হবে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ১৯৯৩ সালের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তার, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা এবং তাদের সামাজিক-রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এসব সুবিধা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্যও সমভাবে প্রযোজ্য হবে। সভা শেষে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এটাই হয়তো তার শেষ নির্বাচন। বয়স হয়ে গেছে, পরবর্তীতে নির্বাচন করা সম্ভব হবে কিনা জানেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

1

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

2

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

3

২৮ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

4

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

5

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

6

দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি

7

দেশে ভূমিকম্প অনুভূত

8

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

9

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

10

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

11

দিন শেষে পুতিনেরই জয়

12

নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ হেমা-কঙ্গনার

13

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

14

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

15

‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ!

16

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

17

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

18

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

19

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

20