Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের আধিপত্যের মূল কাঠামো যেভাবে ধ্বংস করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো এখন সুবিধার চেয়ে বিপদই বেশি ডেকে আনছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন। গত মাসে নিউইয়র্ক টাইমস প্রথম জানিয়েছিল, এই ঘাঁটিগুলো প্রায় ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো ক্ষয়ক্ষতির পুরো চিত্র স্বীকার করেনি।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের পরিচালক মার্ক লিঞ্চ বলেন, ‘এটি আমেরিকার আধিপত্যের মূল কাঠামো। ইরান মাত্র এক মাসের মধ্যে সেটা কার্যত অকেজো করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোর আসলে কতটা ক্ষতি হয়েছে, সেটা সঠিকভাবে জানানো হচ্ছে না।’

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে প্রায় নয় হাজার সেনা আছেন। লিঞ্চ বলেন, ‘আমার পরিচিতরা সেখানকার ছবি পাঠাচ্ছেন। পরিস্থিতি সত্যিই খারাপ। পঞ্চম ফ্লিট বাহরাইনে ফিরে যাবে বলে মনে হয় না। জায়গাটা এখন অনেক ঝুঁকিপূর্ণ।’

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘাঁটি আছে। এগুলোতে সব মিলিয়ে ৫০ হাজার পর্যন্ত সেনা মোতায়েন থাকতে পারেন। উপসাগরীয় দেশগুলো এতদিন তেল ও পেট্রোডলারের বিনিময়ে মার্কিন সুরক্ষা পেয়ে আসছিল। কিন্তু এই যুদ্ধে সেই সম্পর্ক নড়বড়ে হয়ে গেছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শানা আর মার্শাল বলেন, ‘যখন এই ধরনের সম্পর্কের একপক্ষের সুবিধা এতটা কমে যায়, তখন সম্পর্কটাও ভাঙতে শুরু করে।’ তিনি জানান, মার্কিন সামরিক ঘাঁটির সাথে ঘনিষ্ঠতা উপসাগরীয় দেশগুলোর জন্য এখন সুবিধার চেয়ে বেশি ‘বোঝা’ হয়ে গেছে।

কুইন্সি ইনস্টিটিউটের তৃতা পার্সি বলেন, ‘এই ঘাঁটিগুলো ইরানের হামলা ঠেকাতে পারেনি। বরং হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। ফলে আমেরিকার নিরাপত্তা ছাতার উপর নির্ভরতা এখন একেবারে ভেঙে পড়েছে।’

তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলো এখন ইসরায়েলকে নতুন নিরাপত্তা অংশীদার হিসেবে দেখতে পারে। এই পরিবর্তন আব্রাহাম অ্যাকর্ডের মতো কোনো মার্কিন নিশ্চয়তা ছাড়াই ঘটতে পারে বলে তিনি মনে করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

1

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

2

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

3

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

4

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

5

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

6

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

7

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

8

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

9

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

10

বগুড়ায় বৌভাতে নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা

11

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খব

12

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

13

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

14

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

15

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

16

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

17

স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ট্রোলের মুখে বরুণ ধাওয়ান!

18

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

19

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

20