Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার

ডেস্ক নিউজ : বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, সম্প্রতি দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি)  বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছি এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করেছি। সেখান থেকে প্রাপ্ত সুপারিশ সরকারকে জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর শান্তিনগরের ১৩ নম্বর ওয়ার্ডে রুরাল সোসাইটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ১৫০ জনে পৌঁছেছে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, বিগত সরকারের সময় টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টির একটা কারণ। এ প্রেক্ষাপটে বর্তমান সরকার গণটিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. এস এ শাফি, সহকারী পরিচালক ডা. মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। দেশব্যাপী হাম ও রুবেলা প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট চার সিটি করপোরেশনে রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, ৫ এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে এই কর্মসূচি শুরু হয়। যা পর্যায়ক্রমে সারা দেশে আগামী ১১ মে পর্যন্ত চলবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রায় সাড়ে চার লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এ এলাকায় ৪৫০টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

1

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

2

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

3

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

4

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

5

যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু

6

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

7

রমজানে আত্মার পরিশুদ্ধির ৫ মহৌষধ

8

ইরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেঁদে কেঁদে বললেন ‘সুখবরের অ

9

কীর্তিনাশা,পদ্মা গঙ্গা ভাগীরথী-হুগলি নদীঃ একই অংগে বহুরূপ

10

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

11

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

12

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

13

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

14

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

15

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

16

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

17

বরফ গলল তবে, ট্রাম্প-মাস্কের খুনসুটি

18

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

19

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

20