Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ও বাসন্ডা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহদি হাসান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার ব্যবসায়ী আরাফাত রহমান নাবিল (পিতা: দেলোয়ার হোসেন) কে ৮০ হাজার টাকা, এবং বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার ব্যবসায়ী মশিউর রহমান (পিতা: মজিবর রহমান) কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে  সরকারী “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার  অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে।

পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে। এসএম মেহদি হাসান আরো জানান, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু-মাটি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

1

কানাডায় উড্ডয়নের আগ মুহূর্তে মদ্যপ পাইলটকে নামিয়ে দেওয়া হলো

2

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

3

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

4

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

5

নির্বাচন উপলক্ষে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

6

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

7

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

8

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

9

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

10

যে ৭ কারণে রোজা ভেঙে যায়

11

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

12

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

13

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

14

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

15

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

16

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

17

অবশেষে সেই চীনা যুবককে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

18

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

19

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

20