Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

স্পোর্টস ডেস্ক : মনে হচ্ছিল ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিটা বুঝি আদায় করেই ছাড়বেন তাওহীদ হৃদয়। তবে শেষমেশ তিনি তা পারেননি। রংপুর রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন, ২০ ওভার টিকলেও সেঞ্চুরিটা আদায় করতে পারেননি। অপরাজিত রয়ে গেছেন ৯৭ রানে। তার এই ইনিংসে ভর করে রংপুর আজ রাজশাহীর বিপক্ষে পেয়ে গেছে ১৭৮ রানের পুঁজি।

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন জিমি নিশাম। তখন হৃদয়ের রান ছিল ৯২। প্রথম বলে তিনি মারেন চার। স্কোর দাঁড়ায় ৯৬। দ্বিতীয় বলে নেন এক রান। তৃতীয় বলে স্ট্রাইকে এসে খুশদিল শাহ মারেন চার। চতুর্থ বলে খুশদিল আউট হন। নতুন ব্যাটসম্যান নুরুল হাসান পঞ্চম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে ফেরেন হৃদয়। শেষ বলটি ছিল ওয়াইড ইয়র্কার। হৃদয় বল ঠিকভাবে খেলতে পারেননি। বল ফিরে যায় নিশামের হাতেই। রান হয়নি। সেঞ্চুরিও আর আসেনি।

এর আগে ১৯তম ওভারে রিপন মণ্ডলের বলে ঝড় তোলে রংপুর। ওই ওভারে আসে ২৮ রান। চারটি ছক্কা হয়। খুশদিল শাহ ও তাওহিদ হৃদয় দুজনই মারেন বড় শট। তখনই ম্যাচের গতি ঘুরে যায়।

ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ব্যস্ত ছিলেন হৃদয়। পাওয়ার প্লেতে তিনি করেন ২০ বলে ৩৬ রান। ফিফটি আসে ৩৯ বলে। এটি এবারের বিপিএলের দ্বিতীয় ফিফটি। ফিফটির পর আরও আগ্রাসী হন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন।

লিটন দাস আবারও ব্যর্থ হন। তিনি ১১ রান করে আউট হন। ইফতিখার আহমেদও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ৮ রান করে ফেরেন তিনি। মাঝের ওভারগুলোতে রান কিছুটা ধীর হলেও শেষ দিকে হৃদয় আর খুশদিলের ঝড়েই রংপুর বড় স্কোর গড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

1

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

2

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

3

সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন

4

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

5

ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কী?

6

শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দি

7

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

8

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

9

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

10

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

11

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

12

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফ

13

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

14

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

15

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

16

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

17

সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আ.লীগ নেতার জামিন

18

পিসিবির জরিমানার খবর অফিশিয়াল নয়: রিজওয়ান

19

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

20