Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

ডেস্কনিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। েজুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। একসঙ্গে হয় গণভোটও। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এবার গণভোট হয়।

মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ৬,২৮,৮৫,২০০, হিজড়া ১,২৩২। ২৯৯টি আসনে মোট প্রার্থী ছিল ২০২৮ জন। আর দলীয় প্রার্থী ছিল ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।

অন্যদিকে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত ছিল নির্বাচন। এবার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল নির্বাচনে অংশ নেয়। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

1

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

2

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএস

3

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

4

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্

5

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

6

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

7

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

8

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ প

9

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

10

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

11

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

12

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক উত্তেজনা বাড়ছে

13

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

14

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই

15

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাব: তাসনিম জারা

16

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

17

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

18

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

19

১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

20