Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাব: তাসনিম জারা

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখায় আপিল করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী।

তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা হলো আমি যেন নির্বাচনে অংশ নিই। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে ফিরতে চাই।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে তিনি জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি এবং দুজনের স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা আপিল করতে পারবেন। সে অনুযায়ী সোমবার থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

1

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

2

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

3

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

4

ভিসা ছাড়াই যে ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

5

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ কোথায় অবস্থান করছে

6

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

7

আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু

8

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

9

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

10

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

11

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

12

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

13

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

14

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

15

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

16

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্

17

উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমান

18

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

19

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

20