Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

ডেস্ক নিউজ : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন বার্তা সংবলিত ফটোকার্ড শেয়ার করেন তিনি। এতে লেখা ছিল, ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

1

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানা

2

৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমি

3

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

4

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

5

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

6

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

7

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

8

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

9

'টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্

10

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

11

১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

12

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

13

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

14

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

15

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

16

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

17

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

18

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

19

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

20