Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানাল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার বা তাকে দেওয়ার যে প্রস্তাব করেছেন, তা নাকচ করে দিয়েছে নোবেল কর্তৃপক্ষ। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট ও নোবেল কমিটি শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে একবার নোবেল পুরস্কার ঘোষিত হয়ে গেলে তা প্রত্যাহার করা, কারো সঙ্গে ভাগ করা কিংবা অন্যকে হস্তান্তর করার কোনো বিধান নেই।

নোবেল ফাউন্ডেশনের সংবিধি অনুযায়ী কমিটির এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী, যেখানে পরিবর্তনের বা আপিলের কোনো সুযোগ রাখা হয়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেফতার হওয়ার পর মাচাদো ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোকে হঠানোর ক্ষেত্রে ট্রাম্পের ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে তিনি এই পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ বা তার সঙ্গে ভাগ করে নিতে চান। 

প্রেসিডেন্ট ট্রাম্পও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জানান যে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে পরিকল্পিত বৈঠকে এমন উপহার পেলে তিনি সম্মানিত বোধ করবেন। ট্রাম্পদীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিলেন। তিনি মাচাদোর এই প্রস্তাবকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন।

নোবেল ইনস্টিটিউট তাদের বিবৃতিতে আরও যোগ করেছে যে পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের পরবর্তী কোনো মন্তব্য বা কর্মকাণ্ড নিয়ে তারা সাধারণত কোনো প্রতিক্রিয়া জানায় না। তবে নিয়মের খাতিরে তারা মনে করিয়ে দিয়েছে যে বিজয়ীরা চাইলে পুরস্কারের অর্থ যেকোনো খাতে ব্যয় বা দান করতে পারেন, কিন্তু পুরস্কারের মূল মর্যাদা বা পদকটি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। 

মাচাদোকে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হলেও তার অটল গণতান্ত্রিক লড়াইয়ের জন্য ২০২৫ সালে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছিল। বর্তমানে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটে ট্রাম্পের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এই নজিরবিহীন প্রস্তাবটি করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

1

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

2

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক র

3

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

4

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

5

জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা দৌলাসহ তিন সদস্যের কমিটি

6

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত?

7

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

8

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

9

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

10

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

11

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে

12

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

13

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

14

রমজানের তাৎপর্য

15

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

16

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

17

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন

18

খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের

19

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

20