Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করে জয়ের পথে পাকিস্তান। ওপেনার সামির মিনহাসের দাপুটে ইনিংসে ৩৪৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান। আটবারের চ্যাম্পিয়ন ভারতকে শিরোপা জিততে হলে রেকর্ড গড়তে হবে।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। ফাইনালে এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ম্যাচে ৪০ রানে হেরেছিল পাকিস্তান।

রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার।

৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ। দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

1

আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

2

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

3

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

4

স্বর্ণের দামে বড় লাফ, সব রেকর্ড ভাঙল

5

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

6

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

7

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

8

জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা

9

জীবননগরের ঐতিহ্যবাহী মাটির ভাঁড় শিল্প কেন বিলুপ্তির পথে?

10

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

11

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে:

12

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

13

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

14

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

15

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

16

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

17

১ লাখেরও বেশি অভিবাসীকে ইইউ ছাড়ার নোটিশ

18

২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া

19

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা

20