Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে কলম্বো ও দক্ষিণ এশিয়াজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় এই ম্যাচ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রবিবার সন্ধ্যায় কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি হবে। ৩৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে টিকিটের দাম আসল দামের চার গুণ পর্যন্ত উঠেছে।

ভারত, পাকিস্তান ও বিশ্বের আরও অনেক দেশে কোটি কোটি মানুষ টেলিভিশনে ম্যাচটি দেখবেন। গ্রুপ ‘এ’-তে দুই দলই এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয় পেয়েছে। তাই এই ম্যাচের জয়ী দল সুপার এইটসে জায়গা প্রায় নিশ্চিত করবে।

ভারত ও পাকিস্তান এখন কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টে মুখোমুখি হয়। তাও নিরপেক্ষ ভেন্যুতে। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল প্রায় ১৯ বছর আগে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি ১৩ বছর ধরে। গত সেপ্টেম্বরে দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচেই জিতেছিল ভারত। ফাইনালেও জয় পায় তারা।

টিভি দর্শকের সংখ্যায় নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় একশ কোটির বেশি মানুষ ম্যাচটি দেখবেন—এমন অনুমানও শোনা যাচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দর্শক ছিল ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সেই ম্যাচে ৫৫৮ মিলিয়ন দর্শক ছিল। ওই টুর্নামেন্টে ভারত–পাকিস্তান সেমিফাইনাল দেখেছিল ৪৯৫ মিলিয়ন মানুষ।

এই ম্যাচ থেকে বিজ্ঞাপন, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও পর্যটনে কোটি কোটি ডলার আয় হতে পারে। তবে ম্যাচটি নিশ্চিত হওয়ার আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল। টুর্নামেন্টের আগে পাকিস্তান সরকার দলকে ভারতের বিপক্ষে না খেলতে নির্দেশ দিয়েছিল। পরে আলোচনা ও বিভিন্ন দেশের অনুরোধের পর সিদ্ধান্ত বদলায়।

পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, ‘বহুপাক্ষিক আলোচনা এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের পর পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার নির্দেশ দিচ্ছে।’ তারা আরও জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘ক্রিকেটের চেতনাকে রক্ষা করার’ লক্ষ্যে।

২০ দলের এই টুর্নামেন্ট রাজনৈতিক উত্তেজনায় ঢাকা পড়ে গিয়েছিল। বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। তাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড। সব মিলিয়ে বহু নাটকীয়তার পর আবারও ফিরছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই। এখন অপেক্ষা মাঠের উত্তেজনার। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছ

1

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

2

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরা

3

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

4

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

5

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

6

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

7

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

8

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

9

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

10

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

11

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

12

৬ মিনিটেই শেষ হামজাদের ভারত ম্যাচের টিকিট

13

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

14

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

15

শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদ

16

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

17

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দোয়া মাহফিল

18

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়ে

19

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

20