Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের ওপেনার ক্রিস শ্রীকান্ত বলেছেন, রিবাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া ভারত বিশ্বকাপ জিতবে না। শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোহলি ও রোহিত অন্য পর্যায়ের ক্রিকেট খেলেছে। এ দুজনকে ছাড়া ২০২৭ বিশ্বকাপে (ভারতের) পরিকল্পনা কাজ করবে না। রোহিতকে এক পাশে ও বিরাটকে অন্য পাশে লাগবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।’

শ্রীকান্তও আরও বলেন, ‘দেখুন রোহিত ও কোহলি যদি ২০ ওভারের মতো ব্যাট করে, তাহলে প্রতিপক্ষ ধ্বংস হয়ে যায়। এ ম্যাচেও তেমন হয়েছে। ওদের জুটিই পার্থক্য গড়ে দিয়েছে।’বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও খেলছেন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে। একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৮। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে তাদের বয়সে যোগ হবে আরও দুই বছর করে। 

তারা যেভাবে ফিটনেস ধরে রেখেছেন সেটি দেখে মুগ্ধ শ্রীকান্ত, ‘তারা ফিটনেস নিয়ে প্রচুর খাটছে। বিরাট ও রোহিত শুধু এক সংস্করণে খেলে। শুধু এক সংস্করণে খেলে এমন মানসিকতা ধরে রাখা সহজ কাজ নয়।’ শ্রীকান্ত বলেন, ‘আমার যা মনে হচ্ছে ২০২৭ বিশ্বকাপে ব্যাটিংক্রমের এক ও তিনে ওদের জায়গা পাকা। ওদের ছাড়া আমরা জিততে পারব না।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

1

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

2

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

3

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

4

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

5

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

6

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

7

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

8

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

9

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

10

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

11

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

12

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

13

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

14

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

15

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

16

জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ

17

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরাই

18

পাকিস্তানি প্লেয়ার ইস্যুতে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক ক

19

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

20