Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনের একটি কোম্পানি। বৃহস্পতিবার ব্রিটিশ সরকার এই তথ্য জানিয়েছে। ব্রিটেন সরকার জানায়, ইউক্রেনীয় ড্রোন প্রস্তুতকারক সংস্থা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে ইংল্যান্ডে একটি নতুন কারখানা খুলেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রকল্পের আওতায় ওই কোম্পানি ২০০ মিলিয়ন পাউন্ড (২৭১ মিলিয়ন) বিনিয়োগ করেছে, যার মধ্যে পূর্ব ইংল্যান্ডের মিলডেনহলে একটি উৎপাদন সুবিধা এবং এলমসেটে একটি পরীক্ষামূলক স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেনের পরিচালক রোরি চেম্বারলেইন বলেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের চার বছর পর নিরাপদ সরবরাহ, নিরাপদ সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা সরবরাহ করবে এই কোম্পানি।

অন্যান্য ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থাগুলো এরই মধ্যে ইউরোপের অন্যত্র, যেমন- ডেনমার্ক এবং জার্মানিতে উৎপাদন স্থান খুলেছে বা তাদের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাজ্যের কারখানায় কী ধরনের ড্রোন তৈরি করা হবে তা স্পষ্ট নয়, তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশেষভাবে নজরদারি ড্রোন তৈরি করে থাকে। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এর মধ্যে ৮০টি কিনেছে।

ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেছেন, ইউক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানাটি যুক্তরাজ্যের সমর্থনের প্রতি আস্থার প্রতীক এবং আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ওপর জোর দেয়। তিনি বুধবার ওই কারখানা উদ্বোধন করেছেন। সূত্র: গভ ইউকেরয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

1

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

2

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

3

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

4

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু

5

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

6

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

7

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

8

নতুন ঘোষণা দিলেন সামান্তা

9

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

10

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

11

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

12

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

13

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

14

‘বড় চুক্তির’ পথে ভারত ও ইইউ

15

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

16

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

17

কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর অভাব নেই: অর্থ উপদেষ্টা

18

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখ

19

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

20