স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগতভাবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’। প্রতিবছরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যেখানে তার সঙ্গে মূল লড়াইটা হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। এবার দুজন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও লড়বেন। এই প্রতিযোগিতায় আছেন ১১ জন।
ফিফা দ্য বেস্ট (পুরুষ) মনোনয়ন পেলেন যারা
উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল ফিফা দ্য বেস্ট (নারী) মনোনয়ন পেলেন যারা
স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন
এ ছাড়া বর্ষসেরা নারী ফুটবল কোচ হওয়ার দৌড়ে আছেন– সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ওয়েগম্যান।
বর্ষসেরা গোলরক্ষক মনোনয়ন
পুরুষ : অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি
নারী : অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস-জয়সি
মন্তব্য করুন