Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় আগামী বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি এক বছরেরও কম সময়। কিন্তু নেইমার এখন পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারেননি। সময় যত যাচ্ছে তার ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে, ব্রাজিলিয়ানরাপ্রিয় তারকাকে বিশ্বকাপে দেখার আশা ছাড়ছেন না। সেলেসাওদের কোচ আনচেলত্তি জানিয়েছেন, প্রত্যেকেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তারকার সেরা অবস্থায় ফেরার অপেক্ষায়।

ব্রাজিলের ক্রীড়া মাসিক প্লাকারে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, বারবার নেইমারের ফেরার প্রশ্নে তিনি বিরক্ত কি–না? জবাবে এই ইতালিয়ান বলেন, 'না, কোনো সমস্যা নেই। এটাই স্বাভাবিক (মানুষ জিজ্ঞাসা করবে) কারণ নেইমার ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি।'আনচেলত্তি যোগ করেন, 'সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক।

ব্রাজিলের ফেডারেশন (সিবিএফ), কোচ, জাতীয় দলের টেকনিক্যাল স্টাফরা, খেলোয়াড়রা আশাবাদী নেইমার তার সেরা অবস্থানে ফিরতে পারবে।'তবে, রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সতর্ক করে দিয়েছেন, জাতীয় দলের জন্য নির্বাচিত হতে হলে নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে।
 
এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি নেইমার। ছবি: সান্তোস


তার ভাষায়, 'সত্যিটা হচ্ছে আজকের দিনে ফুটবল অনেককিছুই চায়। শুধু প্রতিভা দিয়ে হয় না, শারীরিক অবস্থা, একাগ্রতা...আশা করি নেইমার সেরা অবস্থানে পৌঁছাবে।'সান্তোসে ফেরার পরও ইনজুরি নেইমারের পিছু ছাড়েনি। পেশীর চোটে ৪৮ দিন ভুগে মাত্রই মাঠে ফিরেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা।

গত রোববার (০৯ নভেম্বর) ফ্লামেঙ্গোর বিপক্ষে প্রথম একাদশে থাকা নেইমার ম্লান থাকায় ৮৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। কোচের এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

1

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

2

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

3

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

4

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

5

আঞ্চলিক সংকট নিরসনে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

6

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

7

সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন

8

এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

9

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

10

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

11

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

12

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

13

যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান

14

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

15

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

16

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

17

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

18

স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

19

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

20