Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলার পর তিনি দিল্লিও দখলে নেবেন।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভায় এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টা’র মূলত বিতর্ক বেধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। বিহারে ইতোমধ্যেই ৫২ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী দলের দাবি এই তড়িঘড়ি করে করা ভোটার তালিকা মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন।

ভারতে ১৯৮৭ সালের পরে জন্ম হলে, নাগরিত্ব প্রমাণে নিজের এবং মা-বাবার যে ১২টি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেটি ঘিরেই বিতর্ক। মমতা বলছেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা। ৪৬ জন ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।’

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হঠবে। যারা বিজেপিকে ভোট দিত, তাদের বলব ওদের ভোট দেবেন না। এরা সব কেড়ে নিচ্ছে, এদের ভোট দেবেন না। ভয় পাবেন না, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। জন গণনা না করে এসআইআর করছে, পুরোটাই ব্লান্ডার।’

এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। রাজ্যটির মূখ্যমন্ত্রী বলেছেন, ‘চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।’

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

1

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

2

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরা

3

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

4

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

5

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

6

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

7

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

8

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

9

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

10

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

11

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

12

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

13

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

14

শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দি

15

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

16

শীতে যে তিন অভ্যাস শরীরকে উষ্ণ রাখবে

17

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

18

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

19

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

20