Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

স্পোর্টস ডেস্ক : বুধবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে উড আট ওভার বল করে বাম হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় সতর্কতামূলক স্ক্যানের জন্য মাঠ ছেড়েছিলেন।

ওয়ার্ম-আপ ম্যাচে তিনি আর মাঠে নামেননি, তবে পরে তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয় এবং এখন তিনি সিরিজের প্রথম টেস্টের একাদশে থাকার দৌড়ে আছেন। পার্থের অপ্টাস স্টেডিয়ামের উইকেট পেসারদের জন্য সহায়ক বলেই পরিচিত। তাই পেস নির্ভর দল সাজিয়েছে ইংল্যান্ড।

জোফরা আর্চার, উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সঙ্গে আছেন ফিট হয়ে ফেরা অধিনায়ক বেন স্টোকসও। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ১২ সদস্যের দলে আছেন শোয়েব বশির। তবে জো রুটের পার্টটাইম স্পিনের ওপরও ভরসা রাখতে পারবে ইংলিশরা।

ব্যাটিং লাইনে বড় কোনো চমক নেই। বেন ডাকেট ও জ্যাক ক্রলি ইনিংসের উদ্বোধন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর মিডল অর্ডারে নির্ভরযোগ্য মুখ হিসেবে আছেন—অলি পোপ, রুট, হ্যারি ব্রুক, স্টোকস এবং উইকেটকিপার জেমি স্মিথ।

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াড:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জোফরা আর্চার, শোয়েব বশির।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

1

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

2

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

3

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

4

২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া

5

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

6

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

7

এবার ঐশ্বরিয়ার পথে হাঁটলেন শিল্পা শেঠি

8

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

9

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

10

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

11

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

12

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

13

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

14

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

15

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

16

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

17

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

18

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্

19

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

20