Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক : চলমান অ্যাশেজ সিরিজে এ রেকর্ডে নাম লেখান স্টার্ক। গ্যাবায় দিবারাত্রি টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাতে পেছনে ফেলেছেন ওয়াসিম আকরামকে। পাকিস্তানি এ কিংবদন্তি পেসার ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তার ১৭ বছরের ক্যারিয়ারে ১০৪ টেস্টের ১৮১ ইনিংসে ৪১৪ উইকেট নিয়েছিলেন।

গ্যাবা টেস্টে মাঠে নামার আগে তার তুলনায় ২ উইকেট পিছিয়ে ছিলেন স্টার্ক। সব মিলিয়ে তার শিকার এখন ৪১৮ উইকেট। আকরামের রেকর্ড ভাঙতে ২ ম্যাচ কম খেলেছেন ৩৫ বছর বয়সী অজি পেসার। তবে পাকিস্তানি কিংবন্তির তুলনায় তার বেশি ইনিংস লেগেছে। তিনি খেলেছেন ১৯৫ ইনিংস। টেস্টে আকরামের রেকর্ড ভাঙলেও আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তার উইকেটের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব।

৪৬০ ম্যাচে ৫৩২ ইনিংসে ৯১৬ ‍উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক এ বিশ্বকাপজয়ী তারকা। সেখানে ২৯৭ ম্যাচে ৩৯০ ইনিংসে ৭৪৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। আকরামকে পেছনে ফেলতে তার প্রয়োজন আরও ১৭৩টি উইকেট। অবশ্য আর মাত্র ১৮টি উইকেট পেলেই পেছনে ফেলবেন লঙ্কান পেসার চামিন্দা ভাসকে। ৪৩৯  ম্যাচের ৫২০ ইনিংসে তার শিকার ৭৬১ উইকেট।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০৪ উইকেট নিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। আর আলাদা বিভাগ বাদ দিলে ৮০০ উইকেটে নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক সাবেক লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এদিকে স্টার্কের তোপের পরও ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ইংল্যান্ডের।

জো রুটের সেঞ্চুরি আর জ্যাক ক্রাউলির ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানে দিন শেষ করেছে তারা। ৯৩ বলে ১১ চারের মারে ৭৬ রান করে আউট হন ক্রাউলি। ২০২ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত রয়েছেন রুট। তাকে শেষদিকে সঙ্গ দেওয়া জফরা আর্চার ২৬ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ৩২ রানে অপরাজিত রয়েছেন আর্চার।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

1

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

4

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

5

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

6

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

7

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

8

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

9

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

10

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

11

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

12

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

13

স্বর্ণের পর এবার কমল রুপার দামও

14

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

15

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

16

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

17

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

18

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

19

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

20