Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

বিনোদন ডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে একটি গানের সাফল্যের পরিমাপ কেবল সামাজিক মাধ্যমে 'লাইক' কিংবা 'ভিউ' দিয়ে মাপ করা সম্ভব নয় বলে মনে করেন সংগীত জগতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কারণ সব কিছুই কেনা যায় টাকার বিনিময়ে বলেও জানান তিনি।

এখনকার দিনে গান হিট কিনা, তা বুঝতে অনেকেই সামাজিক মাধ্যমে ইউটিউবের ভিউ কিংবা ইনস্টাগ্রাম রিলসের সংখ্যার দিকে তাকান। কিন্তু সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল এ ধারণার সম্পূর্ণ বিরোধী। এ গায়িকা মনে করেন, ডিজিটাল দুনিয়ার এ সংখ্যাতত্ত্ব অনেক সময় ‘বিভ্রান্তিকর’ এবং ‘সাজানো’ হতে পারে।

সোজাসাপ্টা ভাষায় শ্রেয়া ঘোষাল বলেন, সামাজিক মাধ্যমে লাইক আর ভিউ আজকাল অনায়াসেই কেনা যায়। লাইক আর ভিউয়ের সংখ্যা অনেক সময় আসল ছবিটা দেখায় না। কারণ এখনকার দিনে প্রায় সব কিছুই কেনা সম্ভব। টাকা দিলেই ভিউ বাড়ানো যায়। তাই কোনো গানের কোটি কোটি ভিউ মানেই যে তা মানুষের মনে জায়গা করে নিয়েছে, এমনটি ভাবা ভুল।

সাফল্যের আসল মাপকাঠি হচ্ছে— মঞ্চ। একটি গানের আসল মাপকাঠি পরীক্ষা হয় মঞ্চে। যখন তিনি কোনো লাইভ কনসার্টে গানটি গাইতে শুরু করেন এবং হাজার হাজার মানুষ তার সঙ্গে গলা মেলায়, তখনই বোঝা যায় গানটি জনপ্রিয় হয়েছে। অথবা যদি কোনো গান প্রথমবার গাওয়ার পর শ্রোতারা পরের কনসার্টেও সেটি গাওয়ার অনুরোধ করেন, তবেই সেই গানটি সার্থক।

যদিও ভিউ কেনা নিয়ে তিনি সরব হয়েছেন। তবে সামাজিক মাধ্যমে ভালো দিকটিও তিনি স্বীকার করেছেন। শ্রেয়া বলেন, এখনকার মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বেশি ‘গণতান্ত্রিক’। আগে কিছু হাতেগোনা মানুষ ঠিক করতেন কোন গানটি জনপ্রিয় হবে, কিন্তু এখন শ্রোতারাই আসল বিচারক। তারা কী শুনতে চান, তার ওপর ভিত্তি করেই গানের জনপ্রিয়তা তৈরি হয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম। মাত্র ৪ বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু করেন শ্রেয়া। পরে রাজস্থানের রাওয়াতভাটায় বড় হয়ে ওঠা এবং প্রথাগত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিক্ষাগ্রহণ। ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে জিটিভির রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন এবং বিজয়ী হন। সেখানেই পরিচালক সঞ্জয়লীলা বানসালির নজরে আসেন তিনি। বানসালি তার ড্রিম প্রজেক্ট ‘দেবদাস’-এ ঐশ্বরিয়া রাইয়ের (পারো) কণ্ঠ হিসেবে শ্রেয়াকে সুযোগ দেন।

‘ডোলারে ডোলা’ বা ‘বৈরী পিয়া’-র মতো গানে তার কাজ রাতারাতি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। প্রথম ছবিতেই জেতেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় আড়াই দশক ধরে শ্রেয়ার কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। লতাপরবর্তী জামানায় গোটা দেশের সবচেয়ে পছন্দের গায়িকার তালিকায় একদম ওপরের দিকে রয়েছেন এ বাঙালি কন্যা।

শ্রেয়া ঘোষাল বর্তমানে তার আসন্ন বিশ্ব সফর ‘দ্যা আনস্টপেবল ট্যুর ২০২৬-২৭’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০২৪ ও ২৫ সালেও তার শো ছিল হাউসফুল। এবার তিনি তার দুই দশকের সংগীত সফরের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ভক্তদের সামনে হাজির হতে চলেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

1

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

2

অকটেন নিয়ে বড় সুখবর

3

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

4

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

5

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

6

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

7

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

8

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

9

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

10

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

11

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

12

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

13

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

14

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

15

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

16

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

17

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

18

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্

19

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

20