Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্ট একটি যুগান্তকারী রায়ে বিদেশিদের ওপর হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) জোহানেসবার্গ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে ‘অপারেশন ডুডুলা’ সংগঠনকে বিদেশিদের হয়রানি, ভয় দেখানো বা জনসেবা (স্বাস্থ্য এবং শিক্ষা) প্রাপ্তিতে বাধা দেওয়া ও শারীরিক আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী দেশে অবস্থানরত প্রত্যেক ব্যক্তিরই নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা রয়েছে, তা সে স্থানীয় হোক বা বিদেশি নাগরিক। এই আদেশের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে যে, কোনো বেসরকারি সংগঠন আইন নিজের হাতে নিতে পারবে না।

আদালত জানিয়েছে, কোনো ব্যক্তি বা সংগঠন বিদেশি নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষা বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। একই সঙ্গে বিদেশিদের প্রতি ভয় দেখানো, হয়রানি ও সহিংস আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এটি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ।

সাম্প্রতিক মাসগুলোতে জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অপারেশন ডুডুলার আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আসছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান

1

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

2

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

3

পুলিশ এখন আর ডাণ্ডা মারে না, গুলি করে না: সাখাওয়াত হোসেন

4

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

5

ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি

6

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

7

আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

8

আম জনতার দলের দাবি-আপত্তি নিয়ে দ্বিমুখী আচরণে ইসি

9

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি

10

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

11

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

12

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

13

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

14

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

15

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

16

যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান

17

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

18

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

19

খালেদা জিয়া: যে জীবন বিপ্লবের, প্রতিরোধের

20