Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন ১২তম এই আসরকে সামনে রেখে সব দলই অনুশীলন শুরু করেছে। ৬ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটাররাও ইতোমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। 

বিপিএল খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল রাতেই সিলেট এসে পৌঁছেছেন। এ ছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজও এসেছেন বিপিএল খেলতে।

দলটির আরেক ক্রিকেটার নেপালের স্পিনার সন্দীপ লামিচানেও এসে পৌঁছেছেন বাংলাদেশে। এ ছাড়া হুসেইন তালাত এবং বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন খুশদিল শাহ। 

চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস বা নোয়াখালীর কোনো বিদেশি ক্রিকেটার এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাকি দলগুলোর বিদেশি ক্রিকেটাররাও দলে যোগ দেওয়ার কথা রয়েছে।  

 
২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে এসেছেন যেসব বিদেশি ক্রিকেটার-

সিলেট টাইটান্স— মোহাম্মদ আমির,

রাজশাহী ওয়ারিয়র্স— সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম ১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

1

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

2

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

3

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

4

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

5

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

6

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

7

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

8

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

9

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

10

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

11

স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, দাম বাড়ল আবার

12

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

13

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

14

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

15

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

16

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

17

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

18

জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

19

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

20