Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

বিনোদন ডেস্ক : নতুন গানটি গায়কের গাওয়া নবম মৌলিক গান। এর মিউজিক ভিডিও ইউটিউব, অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান রানা নিজেই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও শিল্পীর করা। গানের রেকডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।

নতুন গান প্রসঙ্গে আনিসুর রহমান রানা বলেন,গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। কানাডা প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি মৌলিক গান গেয়ে এখানে সে সাড়া পেয়েছি এবং পাচ্ছি তাতে আমি অভিভূত। গানটির মূল স্লোগান হচ্ছে, ‘আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা তা জয় করে সামনে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।’

রানা আরও বলেন,

বিশ্বের নানা দেশের বাংলাদেশের কমিউনিটি থেকেও গানগুলোর জন্য প্রশংসা পাচ্ছি। বাংলাদেশের শ্রোতারাও গান শুনে তাদের ভালো লাগার কথা জানিয়ে নানা সময়ে মেসেজ দেন, শুভেচ্ছা জানান। খুব ভলো লাগে। আশা করি প্রবাসের এক বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরও অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে। আমি আশা রাখি আরও নতুন ও মানসম্পন্ন বাংলা গান সামনে নিয়ে আসব।

আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। সহধর্মিণী ও পরিবার পাশে ছিল বলেই তা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি অশেষ কৃতজ্ঞতা জানান সব সংগীতপ্রেমী মানুষদেরও। সংগীতশিল্পী আনিসুর রহমান রানা গিটারের সুর আর গানে মাতিয়ে চলেছেন কানাডার স্টেজগুলো। পাশাপাশি সোশাল ও ভার্চুয়াল মিডিয়া ইউটিউব, স্পটিফাইতেও তার গান সমাদৃত হচ্ছে। মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি বর্তমানে কাজ করছেন।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

1

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

2

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

3

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

4

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

5

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে:

6

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

7

আজকের আবহাওয়া: ৩১ অক্টোবর ২০২৫

8

আজকের মুদ্রার রেট: ১১ জানুয়ারি ২০২৬

9

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

10

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

11

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

12

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

13

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

14

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

15

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চে

16

এপস্টিনের নথি প্রকাশের বিলে সই করলেন ট্রাম্প

17

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

18

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

19

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

20