Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স’র

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এবং এটি সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের অন্তর্গত বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) বিষয়ে সতর্ক করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। হিনাতুয়ানের স্থানীয় পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছিল। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিল।

তিনি আরও বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। এটি ধ্বংসাত্মক সুনামি ঢেউ সৃষ্টি করবে না, কারণ ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীরে সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

1

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

2

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

3

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

4

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

5

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

6

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

7

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

8

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

9

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

10

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

11

যুক্তরাষ্ট্রের ‘মোড়লগিরি’ মেনে নেবে না চীন : ওয়াং ই

12

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

13

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধা

14

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

15

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

16

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

17

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

18

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

19

দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নি

20