Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিল সিলেট টাইটান্স।  শক্তিশালী রংপুর রাইডার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে সিলেট। এদিকে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। হ্যাটট্রিক হারে হুট করে যেন বিপাকে পড়ে গেছে কাগজে-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দলটি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৯.১ ওভারে রংপুর সবকটি উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১১৪ রান। সিলেটের পক্ষে নাসুম আহমেদ ১৯ ও শহিদুল ইসলাম ৩৬ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন।  

এই ছোট লক্ষ্য তাড়া করা শুধুই সময়ের ব্যাপার ছিল সিলেটের জন্য। স্বাগতিক দর্শকদের আনন্দে মাতিয়ে সহজেই দল পৌঁছে যায় জয়ের বন্দরে। এতে মূল ভূমিকা রাখেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৫২ রান করে থাকেন অপরাজিত। ছক্কায় জয় নিশ্চিতের পাশাপাশি তুলে নেন নিজের ফিফটি।এছাড়া তৌফিক খান ২২ বলে ৩৩, আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করেন। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট ব্যাট থেকে আসে ১২ রান। ৯ ম্যাচ খেলে এটি সিলেটের ৫ম জয়। অন্যদিকে ৮ ম্যাচ খেলে চতুর্থ ম্যাচ হারল রংপুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

1

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

2

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

3

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

4

ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান

5

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

6

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

7

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

8

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

9

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

10

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

11

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর

12

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

13

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

14

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

15

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

16

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

17

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

18

‘লাল সিং চাড্ডা’ কি আমিরের জীবনের বড় ট্র্যাজেডি?

19

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

20