Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৪ নভেম্বর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলের সমতায় খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে আর্জেন্টিনার পক্ষে রামিরো তুলিয়ান ও ফার্নান্দো ক্লোস্টার গোল করেন। মেক্সিকোর পক্ষে দুটি গোলই করেছেন লুইস গাম্বোয়া। টাইব্রেকারে মেক্সিকোর পাঁচ খেলোয়াড়ের সকলই বল জালে পাঠান। আর্জেন্টিনার গাস্তন বুহিয়ের মিস করলে জয় পায় মেক্সিকো।
 
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখানো আর্জেন্টিনা খেই হারালো নকআউট পর্বের শুরুতেই। তবে তাদের শুরুটা হয়েছিল দারুণ। ম্যাচের নবম মিনিটেই আলবিসেলেস্তেদের লিড এনে দেন তুলিয়ান। লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ঘুরে দাঁড়ায় মেক্সিকো। প্রথম মিনিটেই গাম্বোয়া সমতা ফেরান। ৫৮ মিনিটে আরও এক গোল করে দলকে এগিয়ে দেন এই উইঙ্গার।

গোল শোধে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে সমতাসূচক গোলের দেখা পায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে। ক্লোস্টার গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। সেখানেও খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

1

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

2

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

3

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

4

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

5

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

6

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

7

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

8

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

9

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

10

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

11

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

12

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

13

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

14

অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

15

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

16

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

17

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

18

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

19

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

20