Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

বিনোদন ডেস্ক : গত বছর ২০ ডিসেম্বর একই দিনে মুক্তি পেয়েছিল ‘খাদান’ ও ‘সন্তান’—দুটি ভিন্ন ঘরানার ছবি। তখনই দর্শক ও সমালোচকের নজর এড়িয়ে যায়নি দেব ও শুভশ্রীর নীরব প্রতিযোগিতা। চলতি বছর ‘ধুমকেতু’র প্রচারে একসঙ্গে মঞ্চে উঠলেও পরবর্তী ঘটনায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় ওঠে। এখন দুই তারকাই ব্যস্ত বড়দিনের নতুন ছবির প্রচারে। দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’—উভয় ছবি বড়দিনেই মুক্তির কথা। স্বাভাবিকভাবেই বক্স অফিসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। সোমবার (২৪ নভেম্বর) একই সময়ে মুক্তি পেয়েছে দুটি ছবির দুটি গান।

‘প্রজাপতি ২’-এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘দেখো দেখো কানাইয়ে’—দুটি গানই প্রকাশের পরপরই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। শুভশ্রীর একেবারে নতুন লুক যেমন দর্শককে আকর্ষণ করেছে, তেমনি দেবের গানে ফিরেছে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ। ভিন্ন স্বাদের এই দুই ছবি দর্শকদের কতটা টানতে পারে তা এখনো অনিশ্চিত। তবে নিশ্চিত—দেব ও শুভশ্রীর প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রতিযোগিতায় থাকছেন কোয়েল মল্লিকও, যিনি মিতিন মাসীর চরিত্রে বড় পর্দায় ফিরছেন। ‘প্রজাপতি ২’ দিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও মিঠুন চক্রবর্তী।

দেবের বিপরীতে থাকছেন জ্যোতির্ময়ী। ছবিতে একজন সিঙ্গেল বাবার জীবনসংগ্রাম ও ছেলেকে ঘিরে তার দুশ্চিন্তার গল্প ফুটে উঠবে। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে থাকছেন দিব্যজ্যোতি দত্ত।বড়দিনের মুক্তি, নতুন গান এবং তারকাদের প্রচার—সব মিলিয়ে আগাম ইঙ্গিত দিচ্ছে, এই উৎসব মৌসুমে দেব–শুভশ্রীর পর্দার প্রতিযোগিতা দর্শকের জন্য বাড়তি রোমাঞ্চ বয়ে আনতে যাচ্ছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাকিস্তানের ক্রিকেট কমেডি সিরিয়াল হয়ে গেছে’

1

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

2

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

3

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

4

এক প্রশ্নের জন্য ১ ম্যাচ নিষিদ্ধ

5

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

6

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

7

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

8

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

9

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

10

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

11

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

12

হরমুজ প্রণালিতে আটকে পড়া তেলবাহী জাহাজ ছাড়াতে ইরানের দ্বারস্

13

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

14

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

15

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

16

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

17

আজকের মুদ্রার রেট: ১৯ এপ্রিল ২০২৬

18

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

19

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

20