Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

বিনোদন ডেক্স : নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুল আলোচিত এই পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি গাঁটছড়া বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান। যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

পরিচালক জানিয়েছেন, কনে তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয়। তবে, এখনই বড় কোনো আয়োজন করছেন না এই দম্পতি। সব আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মীদের নিয়ে আগামী ঈদুল ফিতরের পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, অর্ধশতাধিক রোমান্টিক নাটক নির্মাণ করে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। তবে, তার পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা এবং দর্শক মহলে তৈরি হয়েছে বিশাল পরিচিতি। নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন এই জনপ্রিয় দম্পতিকে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

1

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

2

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

3

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

4

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

5

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

6

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

7

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

8

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

9

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

10

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

11

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহস

12

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

13

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

14

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

15

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

16

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

17

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

18

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

19

আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রত

20