Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বসবাস, কাজ এবং ভ্রমণের জন্য সেরা শহরগুলির তালিকায় টানা ১১তম বারের মতো শীর্ষস্থান দখল করেছে ব্রিটেনের রাজধানী লন্ডন। রেজোনেন্স কনসালটেন্সি এবং ইপসোসের সহযোগিতায় প্রকাশিত ২০২৫-২৬ সালের বার্ষিক ওয়ার্ল্ডস বেস্ট সিটিস রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় শহরগুলির দাপটের মধ্যেই এই বছর মাত্র দুটি এশীয় শহর সেরা তালিকায় ১০ নম্বরের মধ্যে আছে। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিরন্তন হৃদস্পন্দন নামে পরিচিত নিউইয়র্ক, এরপর তৃতীয় স্থানে রয়েছে প্রেমের শহর প্যারিস। 

 

তালিকার প্রথম দশে এশিয়ার শহরগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে টোকিও এবং ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়াও সেরা দশের বাকি শহরগুলি হলো মাদ্রিদ (পঞ্চম), রোম (সপ্তম), দুবাই (অষ্টম), বার্লিন (নবম) এবং বার্সেলোনা (দশম)। দুবাই পশ্চিম এশিয়ার মধ্যে সেরা স্থান ধরে রেখেছে। এই বছর মোট ২৭০টিরও বেশি শহরের ওপর সমীক্ষা চালানো হয়, যাদের জনসংখ্যা ১০ লক্ষের বেশি। 

শহরগুলির সামগ্রিক অভিজ্ঞতা কেমন তা বোঝার জন্য এই রিপোর্টে শিক্ষা, সংস্কৃতি, সংযোগ, নাইটলাইফ এবং নিরাপত্তাসহ শহরের জীবনযাত্রার বিভিন্ন দিক বিবেচনা করা হয়েছে। সবগুলো বিষয় বিশ্লেষণ করার পর প্রতিটি শহরকে তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে একটি প্লেস পাওয়ার স্কোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে শহরে জীবনযাপন কতটা আরামদায়ক ও সুবিধাজনক, তা নির্ধারণ করা হয়েছে। 

এ ক্ষেত্রে বিবেচনার বিষয় হলো জীবনযাত্রার খরচ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য পরিষেবা। এটি শহরের বাসিন্দারা কতটা সুখী এবং সেখানে মানুষের সংস্কৃতি, আকর্ষণ, নাইটলাইফ কেমন, তা তুলে ধরে। কর্মসংস্থান, শিক্ষা এবং আয়ের মাত্রার ভিত্তিতে শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটা, তা এই স্তম্ভের মাধ্যমে যাচাই করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

1

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

2

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

3

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

4

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

5

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

6

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

7

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

8

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

9

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

10

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

11

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

12

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

13

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

14

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

15

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

16

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

17

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

18

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

19

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

20