Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

পাকিস্তান ইতিমধ্যে বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করলেও এখনো সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হলেও বাস্তবতায় তা কার্যকর করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
 
আইসিসির সদস্য দেশ হিসেবে পিসিবি ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেছে, যা আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টে অংশগ্রহণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এই চুক্তি লঙ্ঘন করলে পিসিবির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।
 
 
 
এ ছাড়া, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও ব্র্যান্ডেড কনটেন্ট জড়িত থাকায় ম্যাচটি বাতিল হলে স্বাগতিক সম্প্রচারকারী সংস্থা পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে পারে। এতে পিসিবির আর্থিক অবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হবে।
 
 
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নকভি জানান, সব দিক বিবেচনায় রেখে আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশের নানা উপায় নিয়ে আলোচনা হয়েছে। তবে বয়কটের পথে গেলে পাকিস্তানকে ভয়াবহ আর্থিক ক্ষতির ঝুঁকি নিতে হবে বলেই বিশ্লেষকদের মত।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

1

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে:

2

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

3

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

4

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

5

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

6

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো?

7

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

8

ব্রাজিল-ফ্রান্স লড়াই কবে, কখন-কোথায় দেখবেন

9

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

10

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

11

'টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্

12

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

13

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

14

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

15

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

16

জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

17

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

18

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

19

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

20