Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন এ বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি

বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লাক্সন বলেন, এই অস্থির ও অনিশ্চিত বিশ্বে কে স্থিতিশীল ও শক্তিশালী সরকার দিতে সবচেয়ে উপযুক্ত, তা নিউজিল্যান্ডের জনগণকে বেছে নিতে হবে।

লাক্সন একজন সাবেক বিমান সংস্থার নির্বাহী এবং অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক উত্থান ছিল ২০২০ সালে। সেবার তিনি এমপি নির্বাচিত হন। এক বছর পর ন্যাশনাল পার্টির নেতা হন। পরের বছর ২০২৩ সালে প্রধানমন্ত্রী হন।

বর্তমানে নিউজিল্যান্ডের জনগণ উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট এবং ৫ শতাংশের বেশি বেকারত্বের মুখোমুখি। দেশটির অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। তাই ক্ষমতায় থাকার সময় তার জনপ্রিয়তা কিছুটা কমেছে। ২০২৩ সাল থেকে তাসমান সাগর পাড়ের দেশটি শাসন করছে একটি রক্ষণশীল জোট সরকার। যেখানে লাক্সনের ন্যাশনাল পার্টির সঙ্গে রয়েছে ছোট দুই দল নিউজিল্যান্ড ফার্স্ট ও অ্যাক্ট।

জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে,  ন্যাশনাল নেতৃত্বাধীন জোট এবং লেবার নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। লাক্সন ও তার ন্যাশনাল পার্টি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতির ওপর ভর করে আবার ক্ষমতায় ফেরার আশা করছে। লাক্সন জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের সাংবিধানিক শেষ সময়সীমা হলো ১৯ ডিসেম্বর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্ত

1

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

2

প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করব

3

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

4

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

5

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

6

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড

7

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

8

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

9

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

10

‘তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে

11

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

12

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

13

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

14

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

15

আজানের সময় নারীর মাথা ঢাকা কি জরুরি?

16

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

17

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ!

18

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

19

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

20