Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া যাওয়ার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বলেছেন, ডেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। 

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কীভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। 
 
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রবিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে। 
 
ট্রাম্প এবার এই অন্তর্বর্তী প্রেসিডেন্টকেও হুমকি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন মতে, সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।’
 
ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ পরে বলেন, তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
 
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন বা সরকার পরিবর্তন বলুনযাই বলুন না কেন তা এখনকার পরিস্থিতির চেয়ে ভালো। এর চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

1

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

2

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

3

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

4

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

5

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

6

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

7

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

8

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

9

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

10

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

11

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

12

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

13

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

14

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

15

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

16

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

17

যমুনায় এনসিপির প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

18

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

19

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

20