Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট; সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। 

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এ খরচের মধ্যে এখনও প্রোমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত নয়।

প্রথমদিকে ‘কিং’ পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল, ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।

সিনেমাটিতে থাকবে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স। তিনটি বাস্তব লোকেশনে, আর তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
 

‘কিং’ এর প্রযোজনায় রয়েছে করছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

1

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

2

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

3

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

4

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

5

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

6

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

7

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

8

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

9

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

10

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

11

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

12

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

13

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

14

আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৫

15

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

16

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

17

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

18

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

19

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

20