Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।

এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’

মার্কিন-ইসরায়েলি এই আগ্রাসনে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ওই হামলার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

1

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

2

শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

3

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

4

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

5

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

6

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

7

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

8

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

9

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

10

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

11

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

12

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

13

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

14

রমজানে আত্মার পরিশুদ্ধির ৫ মহৌষধ

15

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

16

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

17

এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

18

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

19

সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

20