Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্রচারণা: ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না,  রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। কেউ বিভ্রান্ত হবেন না, এগুলো সব মিথ্যা প্রচারণা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে। আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন। আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের চেহারা পাল্টে দেবেন।
 
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খালিদ হোসেন বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ১২ ফেব্রুয়ারিতে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে।
 
উপদেষ্টা সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপ্লব সৃষ্টির জন্য আহ্বান জানান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটের প্রার্থী আপনি, গণভোটের প্রার্থী আমি। আমরা সবাই গণভোটের প্রার্থী। গণভোটের মাধ্যমে আমরা যে দিকনির্দেশনা তৈরি করে দেব সে অনুসারে আগামীতে সরকারকে দেশ পরিচালনা করতে হবে।
 
তিনি নিপীড়নমূলক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন যেন পুনরায় ফিরে না আসে সেজন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থান, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদ। মাঝামাঝি কোনো অবস্থান নেই। নীরব থাকার কোনো অবকাশ নেই। নীরব থাকা মানে ফ্যাসিবাদের পক্ষে থাকা।

তিনি ইমামদেরকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ জাতীয় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

1

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

2

নির্বাচন উপলক্ষে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

3

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

4

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

5

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

6

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

7

নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফ

8

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

9

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

10

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

11

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

12

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

13

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

14

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

15

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

16

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়

17

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

18

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

20