Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর ফলে বিশ্বকাপে বাংলাদেশ পড়ে গেছে কঠিন সমীকরণের সামনে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে জুনিয়র টাইগারদের।

কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টির কারণে খুব কম খেলা সম্ভব হয়েছে। ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হলেও মাত্র ১০ ওভার খেলা হয়। সেই সময়ে নিউজিল্যান্ড করে ৫১ রান, এক উইকেট হারিয়ে। এরপর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলই পয়েন্ট ভাগ করে নেয়।

এর আগে ১৭ জানুয়ারি একই মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি হয়েছিল। সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৮ রানে হারে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপ বি-তে তারা এখন তৃতীয় স্থানে আছে। এই গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে তিনটি দল। ভারত ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে। তারা ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

1

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

2

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

3

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

4

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

5

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

6

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

7

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

8

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

9

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

10

খালেদা জিয়া এখন ফ্লাই করার মতো পরিস্থিতিতে নেই: মান্না

11

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

12

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

13

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

14

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

15

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

16

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

17

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

18

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

19

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

20