Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

লিভিট বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।

তবে ফাঁসির বিষয়টি অস্বীকার করেছে ইরান। চলমান বিক্ষোভের জেরে কাউকে ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্টভাবে তেহরানের অবস্থান পরিষ্কার করেন।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিক্ষোভের ঘটনায় কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কোনো ইচ্ছে বা পরিকল্পনা সরকারের নেই। তিনি জোর দিয়ে বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং এ ধরনের শাস্তি প্রদানের বিষয়টি বর্তমানে আমাদের ভাবনার বাইরে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

1

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল

2

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

3

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

4

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

5

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

6

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

7

গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেন

8

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

9

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

10

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

11

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

12

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

13

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

14

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

15

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

16

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

17

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

18

সুখবর দিলেন সোনম কাপুর

19

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

20