Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে, অভিনেত্রীর গায়ে লং কোট, সঙ্গে স্কার্ট—আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— ‘মা’।

সোনম কাপুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নেন স্বামী আনন্দ আহুজা। তিনি মজার ছলে মন্তব্য করেছেন— ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।

উল্লেখ্য, বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিষেক হয় সোনম কাপুরের। তার বিপরীতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। এরপর অভিনয় করেন একাধিক সিনেমায়। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় সোনম কাপুরকে। বর্তমানে স্বামী ও সন্তান কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন এ তারকা দম্পতি। এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদযাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরই তিনি খবরটি জানান। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

1

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

2

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

3

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

4

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

5

কে এই মার্টিন লুথার কিং?

6

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

7

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

8

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি : সিইসি

9

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

10

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

11

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

12

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

13

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

14

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

15

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

16

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

17

কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প

18

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

19

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

20