Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে ‘ইমরান খান রিলিজ ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই সংগঠনের লক্ষ্য, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আন্দোলন গড়ে তোলা।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টের এক ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেসব মামলায় দণ্ডিত হয়ে এখন কারাভোগ করছেন তিনি। তবে ইমরান এবং তার দল মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছে।
 
সম্প্রতি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এ তথ্য প্রকাশের পর পিটিআই ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করেছে। তবে সরকার বলছে, সাবেক প্রধানমন্ত্রী সর্বোত্তম চিকিৎসা সুবিধাই পাচ্ছেন।
 
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের জানান, পিটিআই নেতৃত্ব এবং ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকরা তার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। তবে ইমরানের বোন আলিমা খান বিষয়টি ‘রাজনৈতিকভাবে ব্যবহার করছেন’ বলে মন্তব্য করেন তিনি।
 
এদিকে আজ (বুধবার) সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানান, কারাবন্দি ইমরান খান তাকে একটি ‘রাজপথের আন্দোলন’ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
 
‘ইমরান খান রিলিজ ফোর্স’ গঠনের ঘোষণা দিয়ে এউ মুখ্যমন্ত্রী বলেন, এই ফোর্স আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবে এবং শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করবে। তিনি আরও জানান, ঈদুল ফিতরের পরপরই পেশোয়ারে এই ফোর্সের সদস্যরা শপথ গ্রহণ করবেন।
 
আফ্রিদি বলেন, ফোর্সটির একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো থাকবে এবং কে কোন দায়িত্ব পাবেন তা নির্ধারণ করবেন পিটিআই প্রতিষ্ঠাতা নিজেই। তিনি জোর দিয়ে বলেন, কোনো আন্দোলন শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

1

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

2

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

3

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

4

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

5

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

6

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

7

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

8

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

9

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

10

‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্

11

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

12

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

13

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা

14

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

15

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত?

16

বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্

17

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

18

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

19

আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রত

20