Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল ৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক :  সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে কনস্যুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে একটি মর্মান্তিক গুলিবিদ্ধের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিচ্ছে কনস্যুলেট অফিস।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স৫ জানিয়েছে, সন্দেহভাজন গ্রেফতার ব্যক্তি বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্যানুযায়ী, নিহতরা হলেন ভারতীয় নাগরিক কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।
 
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নিষ্ঠুরভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
 
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে, যাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল।
 
পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় বাড়ির ভেতরে কুমারের ১২ বছর বয়সি শিশুসহ তিনটি শিশু ছিল। তারা প্রাণ বাঁচাতে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। এদের মধ্যে একজন শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে ঘটনার তথ্য জানায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

1

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

2

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা

3

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

4

ঢাকা-৯ / দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় তাসনীম জারা

5

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

6

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

7

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

8

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

9

‘এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

10

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

11

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

12

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

13

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

14

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

15

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

16

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

17

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

18

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

19

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

20