Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

ডেস্ক নিউজ : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে নিউইয়র্কের আটক কেন্দ্রে থাকা মাদুরোকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে।

রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ভেনেজুয়েলা তাদের তেলশিল্প উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা না করলে তিনি দেশটিতে আরেকটি হামলা চালানোর আদেশ দিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

1

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

2

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

3

আজকের খেলার সূচি

4

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

5

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

6

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

7

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

8

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

9

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

10

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

11

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

12

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

13

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

14

বিকেল সাড়ে ৪টার পর কোনো পোস্টাল ব্যালট গণনা হবে না : ইসি

15

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

16

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

17

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

18

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

19

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

20