Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা এখন তার দখলে।

আজ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেছে তার।

কাতারের দোহাতে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে ফেলেছে ৫৪ বল হাতে রেখে। 

প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহান ঝড়ের। দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা। এরপর থেকে পাওয়ারপ্লের প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি। শুরুর ৬ ওভার শেষেই বাংলাদেশের রান ছিল ১০৭। সবচেয়ে ‘খারাপ’ ওভার থেকেও রান এসেছে ১৩। 

গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন ৩২ বলে সেঞ্চুরি। এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন। ৩১ বলে রান ছিল তার ৯৬, তবে পরের ৪ রান নিতে তিনি খেলেন আরও ৪ বল।

তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান। যে কোনো ধরনের ক্রিকেটে এটিই এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের, ২০২০ সালে তিনি ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা গড়েছিলেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

1

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

2

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

3

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

4

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

5

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

6

মার্কিন সতর্কতার পর ফ্লাইট বাতিল, কঠোর সিদ্ধান্ত ভেনেজুয়েলার

7

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

8

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

9

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

10

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

11

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

12

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

13

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

14

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

15

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

16

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

17

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

18

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

19

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

20