Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

বাণিজ্য ডেস্ক : বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৭০ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

1

‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

2

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

3

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

4

হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্

5

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

6

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

7

২৯৭ আসনের গেজেট প্রকাশ

8

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

9

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

10

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

11

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

12

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

13

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

14

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিক

15

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

16

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

17

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

18

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

19

বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষ

20