Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সামনে তুলে ধরতে তার লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ক্যাম্পেইনও।

কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা বদলেছে! প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। এ অবস্থায় নানান বিতর্ক ঠেলে আবারও জনগণের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আবেগঘন পোস্টে মিথিলা লেখেন,‘পিপলস চয়েস’-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও প্রথমে উঠে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন- কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক “

তিনি আরও যোগ করেন,“যারা আমাদের দেশ নিয়ে হাসি–তামাশা করে, আমরা তাদের উচিৎ জবাব দিতে চাই। দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। যদি আপনারা পাশে না থাকতেন, বাংলাদেশ কখনো এত ভোট পেত না।”

ফিলিপাইনের প্রতিযোগীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগের কথাও এসময় বলেন মিথিলা। তিনি দাবি করেন, ‘পিপলস চয়েস’ বিভাগে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা মিস ফিলিপাইনস ভোট কিনে ভোট বাড়াচ্ছেন।
 

নিজের পোস্টে মিথিলা লিখেন,“ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না প্লিজ, এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দিন।”১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে। মিথিলা এসময় বলেন,“পিপলস চয়েস-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে।”

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

1

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

2

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

3

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

4

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন

5

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

6

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

7

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

8

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

9

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

10

যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু

11

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

12

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

13

পে স্কেল বাস্তবায়নে ‘জোটবদ্ধ’ সরকারি চাকরিজীবীরা, আসছে একগুচ

14

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

15

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

16

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

17

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

18

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

19

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

20