Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রকে মেরামত করতে হলে সংস্কারের বিকল্প নেই। যারা দেশের প্রকৃত সংস্কার ও উন্নয়ন চান, তাদের ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে নিজেদের রায় জানাতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত দিনে খারাপ লোকেরা এই রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছে। বর্তমানে রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পরবর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায় আর কারা চায় না। যদিও গণভোট সম্পর্কে এখনো অনেকের স্বচ্ছ ধারণা নেই, তবে স্পষ্ট করে বলতে চাই—দেশকে গড়তে চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিতে হবে।

নিজের নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য বিশেষ কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।

কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ইশতেহারের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মফ করে দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন এনজিও থেকে নেওয়া মায়েদের ঋণও মকুফ করার পরিকল্পনা আমাদের রয়েছে। এ ছাড়া দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ফখরুল বলেন, এই দেশে ‘সংখ্যালঘু’ বলতে কিছু নেই। আমরা সবাই এই রাষ্ট্রের সমান নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে সাহসের সঙ্গে দাঁড়ান। বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

1

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

2

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়া

3

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

4

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

5

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো

6

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

7

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল

8

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

9

ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্

10

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

11

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

12

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

13

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

14

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

15

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

16

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

17

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

18

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

19

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত হবে ভুমি প্রতিমন্ত্রী ব্যা

20